যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৬ জুন ২০২৬, শুক্রবার ১১ আষাঢ় ১৪৩৩

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ AM

৯৫
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।

বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে পদত্যাগপত্র দেন শেখ মো. সাজ্জাত আলী। যদিও তাঁর চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত থাকার কথা ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী ২০১৬ সালের নভেম্বরে অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় চাকরিচ্যুত হন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার তাঁকে ভূতাপেক্ষভাবে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব পান।

নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির প্রশাসনিক দায়িত্ব মো. সরওয়ার পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!