যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬, বুধবার ১৩ শ্রাবণ ১৪৩৩

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহিত্যে অনন্য আশিক খান নিতু'র শুভ জন্মদিন আজ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৭:৪৫ AM

৬১
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহিত্যে অনন্য আশিক খান নিতু'র শুভ জন্মদিন আজ

জনপ্রিয় গণমাধ্যম সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার নির্বাহী সম্পাদক আশিক খান নিতু-এর জন্মদিন আজ ৩০জুন। 
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সৃষ্টিশীল সাহিত্যচর্চার মাধ্যমে অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি গণমাধ্যম ও সংস্কৃতি জগতে এক পরিচিত নাম হয়ে উঠেছেন। তাঁর এই বিশেষ দিনে সহকর্মী, পাঠক, লেখক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

Executive Editor হিসেবে আশিক খান নিতু গত ৫ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার সাথে কর্মরত আছেন। একই সাথে আজকালের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক জাতির আলো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে ও তিনি
তাঁর গতিশীল নেতৃত্বে পত্রিকার সংবাদ পরিবেশনা ও সম্পাদকীয় নীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। নিউজ রুমে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশ, দিকনির্দেশনা ও দক্ষ মেন্টর হিসেবে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত।পেশাদার সাংবাদিকতার পাশাপাশি একজন দক্ষ কবি ও সাহিত্যিক হিসেবেও আশিক খান নিতু অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর চমৎকার ও গভীর জীবনবোধসম্পন্ন কবিতা পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত। সাহিত্য ও সাংবাদিকতায় এই বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 'বাংলাদেশ প্রকাশনী ২০২৫ লেখক সেরা সম্মাননা' লাভ করেন। এছাড়া ২০২৬ সালের বই মেলায় প্রকাশিত তাঁর নতুন কাব্যগ্রন্থটি পাঠক ও সমালোচকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে, যা তাঁর অল্প সময়ের ক্যারিয়ারে এক বিশাল অর্জন। জন্মদিন উপলক্ষে আজ পত্রিকার প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সহকর্মীরা আশিক খান নিতু-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত ও সাহিত্য জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। নির্বাহী সম্পাদক আশিক খান নিতু তাঁর বক্তব্যে সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার সকল পাঠক, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আপনাদের এই ভালোবাসাই আমাকে আগামী দিনে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং নতুন কিছু লেখার অনুপ্রেরণা জোগাবে। আমরা সবাই মিলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে পাঠককে সেরা কন্টেন্ট উপহার দিতে চাই।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!