যুক্তরাষ্ট্র   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ১৪ আশ্বিন ১৪৩৩

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ AM

১৮৫
এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর। রূপ-লাবণ্যে দর্শকের নজর কাড়ার পাশাপাশি তাঁকে ঘিরে তৈরি হয় সম্ভাবনার আলো। এরপর গত বছরের জুনে ‘নীলচক্র’ সিনেমায় দেখা যায় তাঁকে।

এরপর থেকে আর পর্দায় নেই মন্দিরা। এক বছর পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় তাঁর অভিনয়ের খবর পাওয়া যায়নি। তাহলে কি অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেছেন এই অভিনেত্রী?

বিষয়টি অবশ্য তেমন নয়। মন্দিরা জানিয়েছেন, পর্দায় অনুপস্থিত থাকলেও অভিনয় থেকে তিনি দূরে নেই। বরং নিয়মিত নিজেকে প্রস্তুত করছেন। বর্তমানে তাঁর হাতে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটি সিনেমার শুটিং এ বছরই শুরু হওয়ার কথা। আপাতত সেই সিনেমার প্রস্তুতিতেই সময় দিচ্ছেন তিনি।

অন্য সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর। তবে নতুন দুটি সিনেমার নাম বা গল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মন্দিরা। আপাতত সেসব তথ্য গোপনই রাখতে চাইছেন তিনি।

অভিনয়ের প্রশিক্ষণও নিচ্ছেন

নতুন সিনেমার রিহার্সালের পাশাপাশি অভিনয় নিয়ে প্রশিক্ষণও নিচ্ছেন মন্দিরা। তিনি জানিয়েছেন, প্রতি মাসে অভিনয়ের ওপর একটি করে ক্লাসে অংশ নেন।

মন্দিরার শোবিজে পথচলা অবশ্য বেশ আগে থেকেই। নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছিল তাঁর যাত্রা। এরপর বিজ্ঞাপনচিত্র, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকেই সিনেমাকে ঘিরে তাঁর পরিকল্পনা। আপাতত নতুন দুই সিনেমা এবং অভিনয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!