যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:১৫ AM

১৯১
মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল শেষে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন।

গত রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর (নড়াইল) একজন সহযোগী ও গাড়ির চালক। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিল শেষে গাড়িতে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী, গাড়ির চালকসহ উপস্থিতদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলার সময় ডাকাতরা আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ওয়াজ মাহফিল ইসলামী বক্তা ডাকাতি হতাহত আড়াইহাজার নারায়ণগঞ্জ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!