জাতীয় দলের ক্রিকেটাররা ঈদ উপলক্ষে বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন। বর্তমানে তারা ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিয়ে, যা আগামীকাল বুধবার শুরু হবে। সিরিজ শেষ হওয়ার পরই ক্রিকেটাররা ছুটিতে যাবেন।
বিসিবি’র এই উদ্যোগে মোট ৩০ জন ক্রিকেটারকে ঈদ উপহার দেওয়া হবে। পাশাপাশি ক্রিকেটারদের স্ত্রীদের জন্যও থাকবে উপহার, আর সন্তানদের জন্য থাকবে চকলেটস। প্রতি জনের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ১০ হাজার টাকা।
এছাড়া কোচিং স্টাফ, টিম বয় এবং অন্যান্য দলের সহকর্মীদের জন্যও ঈদ উপহার দেওয়া হবে।
বাংলাদেশ ক্রিকেট দল গেল বছরের অক্টোবরের পর ওয়ানডে ফরম্যাটে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে দীর্ঘ সময় ধরে টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তারা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!