জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান পাকিস্তান সিরিজ দিয়ে স্কোয়াডে ফিরছেন না। দীর্ঘ সময় দলের বাইরে থাকার পাশাপাশি অনুশীলনের অভাবে এবং মামলার অগ্রগতি না থাকায় তার নাম আসন্ন সিরিজের স্কোয়াডে নেই। এতে সাকিব ও তার ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
গতকাল (বুধবার) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, “সাকিবের মামলার বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে কাজ চলছে, সঙ্গে আমাদের লিগ্যাল টিমও আছে। আমরা দ্রুততম সময়ে তাকে দলের হয়ে খেলতে দেখতে আশাবাদী।”
তিনি আরও জানান, “সাকিবের আইনগত জটিলতা সমাধান হওয়ায় খুব শিগগিরই তাকে বাংলাদেশের ক্রিকেটে ফেরাতে পারব। আমরা সাকিবিয়ানদের মতো সারা বাংলাদেশের মতো তার প্রতীক্ষায় আছি।”
বাংলাদেশ- পাকিস্তান ওয়ানডে সিরিজ আগামী ১১ মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে। প্রতিটি ম্যাচ দুপুর সোয়া ২টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এখনও সিরিজের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!