যুক্তরাষ্ট্র   সোমবার ১৮ মে ২০২৬, সোমবার ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৭:৫১ AM

১৬
টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশের প্রযুক্তিপণ্য বাজারে নেটওয়ার্কিং সল্যুশনের শীর্ষ ব্র্যান্ড টিপি-লিংক-এর ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ স্লোগানে এ আয়োজন করে এক্সেল টেকনোলজিস লিমিটেড।

শনিবার রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের প্রযুক্তিখাতের ব্যবসায়ী প্রতিনিধি, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক)-এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

অনুষ্ঠানে লিন ওয়াং বলেন, টিপি-লিংকের লক্ষ্য প্রতিটি বাসা, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানকে একটি নির্ভরযোগ্য, দ্রুত ও নিরাপদ নেটওয়ার্কে যুক্ত করা। তিনি বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ধারায় টিপি-লিংক দীর্ঘমেয়াদে অংশীদার হতে চায়। ব্যবহারকারীরা যেন একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে তাদের সব ডিভাইস সহজে সংযুক্ত রাখতে পারেন— সেটিই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করার সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। সরকারের অনুকূল নীতিমালা এবং বাজার সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় বিনিয়োগ পরিকল্পনা যাচাই করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং নতুন প্রযুক্তিনির্ভর ক্যাম্পেইন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বকাপ উপলক্ষে চালু করা ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় টিপি-লিংকের পণ্য ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা লটারিতে অংশ নিতে পারবেন। সাপ্তাহিক ড্র-তে টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কারের পাশাপাশি গ্র্যান্ড ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জেতার সুযোগ রয়েছে।

প্রোগ্রামে একটি বিশেষ এক্সপেরিয়েন্স জোন রাখা হয়, যেখানে অংশগ্রহণকারীরা টিপি-লিংকের বিভিন্ন পণ্য এবং সাব-ব্র্যান্ডের নতুন প্রযুক্তি সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। এর মধ্যে ছিল ওমাডা, ভিজি, ট্যাপো ও মারকিউসিস ব্র্যান্ডের নেটওয়ার্কিং, স্মার্ট হোম ও সিকিউরিটি সল্যুশনের নানা পণ্য।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সেল টেকনোলজিসের ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। তারা টিপি-লিংকের পণ্যের ব্যবহারিক কার্যকারিতা, বাজার চাহিদা এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, টেকনিক্যাল সাপোর্ট এবং স্থানীয় বাজারে ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমে আরও কার্যকর ভূমিকা রাখতে এবং গ্রাহক পর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিপি-লিংক বিশ্বব্যাপী নেটওয়ার্কিং সল্যুশন খাতে অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি হোম ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী প্রযুক্তিপণ্য সরবরাহ করে আসছে। এর সাব-ব্র্যান্ডগুলো— ওমাডা, ভিজি, ট্যাপো ও মারকিউসিস— আলাদা বাজার চাহিদা অনুযায়ী কাজ করলেও সবগুলোই মূল ব্র্যান্ড টিপি-লিংকের প্রযুক্তিগত মান, নির্ভরযোগ্যতা এবং উদ্ভাবনের মানদণ্ড বজায় রাখে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!