ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার ভিন্নধর্মী আধুনিক লুকে ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন। সাধারণত শাড়ি বা গাউনে দেখা গেলেও এবার টপস ও স্কার্টের কম্বিনেশনে প্রকাশিত তার নতুন ছবি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা যায় কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্টে। আধুনিক ও ক্ল্যাসিক মিশ্রণের এই লুকে তার আত্মবিশ্বাসী উপস্থিতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।
ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, “শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।” নতুন এই ফটোশুটে তার স্টাইল ও উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে প্রশংসার ঢল নামে। অনেকেই মন্তব্য করেন, শাড়ি-গাউনের পরিচিত লুকের বাইরে এই ভিন্নধর্মী উপস্থিতি তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
কিছু নেটিজেন ছবিগুলো শেয়ার করে ধারণা করেন, এটি তার আসন্ন সিনেমা ‘দুর্বার’-এর লুক হতে পারে। তবে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটার সময় এই পোশাকে হাজির হয়েছিলেন তিনি।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অপু বিশ্বাস বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। তবে তার নতুন সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!