যুক্তরাষ্ট্র   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ১৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়ি আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ AM

৯৫
খাগড়াছড়ি আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ জন প্রার্থীর মধ্যে সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে কাস্ট হওয়া মোট ভোটের ৮ শতাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত হারানোর বিষয়টি জেলা নির্বাচন কার্যালয় নিশ্চিত করেছে।

এই আসনে বাতিল হওয়া ভোটের সংখ্যা সাত প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের চেয়ে বেশি।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, এ আসনে মোট ৩ লাখ ৪৩ হাজার ৫৫৯টি ভোট পড়েছে, যা মোট ভোটারের ৬২ শতাংশ। এর মধ্যে ১০,০৮০টি ভোট বাতিল গণ্য হয়েছে। জামানত হারানো সাত প্রার্থীর সম্মিলিত প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল মাত্র ৭,৬৬৯ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন:

  • মিথিলা রওয়াজা (জাতীয় পার্টি, লাঙ্গল) – ১,০২৪ ভোট

  • উশ্যেপ্রু মারমা (বিএমজেপি, রকেট) – ১,০৩০ ভোট

  • জিরুনা ত্রিপুরা (কলস) – ৯০৪ ভোট

  • দীনময় রওয়াজা (গণঅধিকার পরিষদ, ট্রাক) – ৭৫৫ ভোট

  • মো. কাউসার (ইসলামী আন্দোলন, হাতপাখা) – ৩,০৮৯ ভোট

  • নুর ইসলাম (আপেল) – ৬৮৩ ভোট

  • মো. মোস্তফা (হারিকেন, নির্বাচন বয়কট করেছেন) – ১৮৪ ভোট

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, উশ্যেপ্রু মারমা, মো. মোস্তফা ও মিথিলা রওয়াজা ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেবারও তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তবে এবারের নির্বাচনে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!