ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক রদবদল করে সাতজন অতিরিক্ত উপ–পুলিশ কমিশনারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার ডিএমপি সদর দপ্তরের উপ–পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, ক্রাইম–১ শাখায় কর্মরত অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে মতিঝিল বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
তেজগাঁও জোনে কর্মরত অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. ফজলুল করিমকে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) করা হয়েছে।
এ ছাড়া ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে মিরপুর বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার ইমরানুল ইসলামকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি দিয়ে পিওএম–পূর্ব বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এইচআরডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার শিরিন আক্তারকে অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার হিসেবে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাছ আলীকে অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!