যুক্তরাষ্ট্র   বুধবার ৬ মে ২০২৬, বুধবার ২২ বৈশাখ ১৪৩৩

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: আইনমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ AM

২০
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। একটি স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীতে একটি জাতীয় দৈনিকের কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্র ও সংবাদমাধ্যম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের মানুষ সবসময় স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে—এমন একটি গণমাধ্যম প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যম নানা সময়ে আক্রমণের শিকার হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর দেখতে চায় না সরকার।

আইনমন্ত্রী বলেন, সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সংবাদমাধ্যম কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি আরও বলেন, “আমরা চাই বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক এবং এ ক্ষেত্রে বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর হোক।”


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!