অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক পোস্টে ভক্তদের নজর কেড়েছেন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা না হলেও এবার তিনি শেয়ার করেছেন ডুমুর (কাকডুমুর) হাতে কিছু মুহূর্তের ছবি, যেখানে তাকে বেশ আনন্দিত দেখা গেছে।
ছবিগুলোতে হলুদ রঙের টিশার্ট পরা জয়া আহসানকে একটি বড় পাত্রে রাখা ডুমুর ও পাশে সজনে ডাঁটার সঙ্গে দেখা যায়। মিষ্টি হাসিমুখে তোলা এই ছবিগুলো ইতিমধ্যেই ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
ছবির ক্যাপশনে জয়া লেখেন, “দেশি ডুমুর বা কাকডুমুর, মাংসের মশলা ব্যবহার করে মা ডুমুর দিয়ে একটা দারুণ পদ রান্না করে।” তিনি আরও উল্লেখ করেন, খাদ্য হিসেবে ডুমুর অত্যন্ত পুষ্টিকর এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে।
তার এই পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করেন। একজন লেখেন, “জয়া আপু ডুমুর খেয়েই সৌন্দর্য ধরে রেখেছেন বোঝা যাচ্ছে।” আরেকজন মন্তব্য করেন, “রেসিপিটা শেয়ার করলে ভালো হতো, এত পুষ্টিগুণ মিস করা উচিত না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার এই সাধারণ জীবনযাপনের মুহূর্তের ছবি ইতিমধ্যেই বিনোদনপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!