যুক্তরাষ্ট্র   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ১৪ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৪

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ AM

৫৯
রাজধানীতে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৬১টি মামলা করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪০, গুলশানে ৫৯ এবং উত্তরা বিভাগে ৫৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সাতজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানে একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা সেবনের একটি পাইপ, ফয়েল পেপার এবং দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!