যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ১৩ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতির অনুরোধ ডিএমটিসিএলের

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৭:২৯ AM

১৬৭
মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতির অনুরোধ ডিএমটিসিএলের

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩৬ সালের ৩০ জুন পর্যন্ত মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করেছে।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল একটি সমান ভাড়া ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, যেখানে ভ্যাট আরোপ যৌক্তিক নয়। আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা যায়, মেট্রোরেল পরিচালনার জন্য ভাড়া থেকে সর্বোচ্চ ৬৫ শতাংশ আয় হয়, বাকি ৩৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে প্রদান করে। এমআরটি লাইন-৬ চালু হওয়ার ফলে সড়ক যানবাহনের সংখ্যা কমেছে, যা বার্ষিক প্রায় ২ লাখ ২ হাজার ৭৬২ টন কার্বন নিঃসরণ কমিয়েছে এবং বায়ু ও শব্দ দূষণ হ্রাস করেছে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, মেট্রোরেল প্রকল্প এখনও চলমান থাকায় এর সম্পদ ও দায় কোম্পানির হাতে রয়েছে। বিদ্যুতের খরচ ও ঋণ পরিশোধের ব্যয় থাকলেও ভাড়া বাড়ানো হয়নি। এসব কারণে আগামী ১০ বছরের জন্য ভ্যাট অব্যাহতি দেওয়া হলে সেবা আরও দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!