সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়
গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
১৫ মার্চ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!