যুক্তরাষ্ট্র   রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ১১ আশ্বিন ১৪৩৩

‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: সাদিয়া আয়মান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ AM

৯
‘অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: সাদিয়া আয়মান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনাটিকে হৃদয়বিদারক, অগ্রহণযোগ্য ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

পোস্টের শেষাংশে ঘটনাটিকে চরম লজ্জাজনক ও ধিক্কারজনক বলে উল্লেখ করেন সাদিয়া আয়মান।

মন্তব্যকারীদেরও জবাব

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় দেওয়া পোস্টের মন্তব্যের ঘরেও সমালোচকদের কড়া জবাব দিয়েছেন সাদিয়া আয়মান। নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, যাঁদের উদ্দেশে পোস্টটি দেওয়া হয়েছে, সেই অশিক্ষিত মানুষেরাই চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্যের ঘরে নিজেদের হতাশা প্রকাশ করছেন।

নেটিজেনদের এসব মন্তব্য আজীবনের জন্য নথিভুক্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ভবিষ্যতে মন্তব্যকারীদের বাবা-মা ও সন্তানেরা দেখবেন, তাঁরা কতটা নোংরা মানসিকতার পরিচয় দিয়েছেন। সুযোগ পেলে তাঁরা নিজেদের মা, বোন কিংবা মেয়েদেরও ছাড়বেন না বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক মাধ্যমে আলোচনা

সাদিয়া আয়মানের এই পোস্ট ও মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও তুলেছেন অনেকে।

স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাদিয়া আয়মানের প্রকাশ করা ক্ষোভ ও প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!