যুক্তরাষ্ট্র   রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ১১ আশ্বিন ১৪৩৩

দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: বাণিজ্যমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ AM

১০
দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: বাণিজ্যমন্ত্রী

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি বলেন, দেশ যখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, তখন একটি চক্র শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অপতৎপরতা চালাচ্ছে। জনগণ ও সচেতন নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের চক্রান্ত সফল হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন শুল্কবাধা দূর করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। খন্দকার আবদুল মুক্তাদির বলেন, যেকোনো গোষ্ঠীর সহিংসতা সৃষ্টির অপচেষ্টা রাজপথেই রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

সমাবেশে বিএনপির নেতারা

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।

সমাবেশে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!