যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার ১২ শ্রাবণ ১৪৩৩

সাংহাইয়ে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৫:৩০ AM

২৪
সাংহাইয়ে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি)–২০২৬-এ অংশ নিয়েছেন।

১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত চলা এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন শুক্রবার সাংহাইয়ে করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্ট, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টেকসই ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিতব্য ‘হাই-লেভেল মিটিং অন গ্লোবাল কো-অপারেশন ইন এআই গভর্ন্যান্স’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের মন্ত্রী ফকির মাহবুব আনামের। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

এবারের ডব্লিউএআইসি সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ও গবেষকেরা অংশ নিয়েছেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদ্ভাবন, নীতিনির্ধারণ এবং বৈশ্বিক এআই গভর্ন্যান্স নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!