যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার ১২ শ্রাবণ ১৪৩৩

আমিরাতের ভিসা জটিলতা সমাধানে কাজ চলছে: নুরুল হক নুর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ AM

আমিরাতের ভিসা জটিলতা সমাধানে কাজ চলছে: নুরুল হক নুর

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ভিসা–সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। নুরুল হক বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা–সংক্রান্ত সমস্যার বিষয়ে সরকার অবগত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের নাগরিকদের প্রতি সরকার দায়বদ্ধ। প্রবাসীদের জন্য ইতিবাচক কিছু করতে পারলে তা যেমন সরকারের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি ব্যক্তিগতভাবেও তিনি সন্তুষ্ট হবেন।

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে উল্লেখ করে নুরুল হক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিস্থিতির উন্নয়নে কাজ করছেন। সময় লাগলেও নতুন ও কার্যকর সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!