যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার ১২ শ্রাবণ ১৪৩৩

রোদের ছোঁয়ায় ধরা দিলেন পরীমণি, ‘সানশাইন’ পোস্টে মুগ্ধ ভক্তরা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৬:২৪ AM

রোদের ছোঁয়ায় ধরা দিলেন পরীমণি, ‘সানশাইন’ পোস্টে মুগ্ধ ভক্তরা

সকালের নরম রোদ, হাতে মেহেদির নকশা আর শান্ত অভিব্যক্তি—এই তিনের মেলবন্ধনে নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে প্রকাশিত তিনটি ক্লোজআপ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সানশাইন’।

ছবিগুলোতে পরীমণিকে দেখা যায় মৃদু রোদের আলোয় স্নিগ্ধ এক আবহে। আধবোজা চোখ, প্রশান্ত মুখভঙ্গি এবং হাতে গাঢ় মেহেদির নকশা তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। কমলা-খয়েরি প্রিন্টের পোশাকে স্বাভাবিক সাজেই ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ছবি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে সরব হয়ে ওঠে পোস্টটি। অনেকেই তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ হাতে আঁকা মেহেদির নকশা নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের আলোচিত অভিনেত্রীদের একজন পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি অভিনয়ের ব্যস্ততার তুলনায় ব্যক্তিগত জীবন এবং সন্তানকে বেশি সময় দিচ্ছেন পরীমণি। তবে নতুন কোনো কাজ নয়, এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা রোদের ছোঁয়ায় ধরা দেওয়া এই ছবিগুলোই ভক্তদের আলোচনার কেন্দ্রে এসেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!