যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার ৭ বৈশাখ ১৪৩৩

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ AM

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক বার্তায় সংস্থাটি এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি কমে গেছে। এর প্রভাবে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!