যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

ইতিহাসের শিক্ষা পাথেয় করে এগোতে হবে: তথ্যমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৫:২০ AM

১৫
ইতিহাসের শিক্ষা পাথেয় করে এগোতে হবে: তথ্যমন্ত্রী

জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুল-এ বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জনগণকে কেন্দ্র করে চিন্তা করার যে মানসিকতা, সেখান থেকে বিচ্যুত হলে অতীতের পতিত সরকারের মতো পরিণতি তৈরি হতে পারে। তাই রাষ্ট্র ও সমাজ পরিচালনায় ইতিহাসের শিক্ষা পথচলার পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে।

২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সে সময়ের অভিজ্ঞতা থেকে বর্তমান নেতৃত্বকে শিক্ষা নিতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে হলে অতীতের ঘটনাগুলো গভীরভাবে উপলব্ধি করা জরুরি।

অনুষ্ঠানে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে বৃহস্পতিবার তুরস্কে পৌঁছান তথ্যমন্ত্রী। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!