যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ AM

লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন।

আজ রোববার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে কেল্লাটি ঘুরে দেখেন। এ সময় তারা মুঘল আমলের ঐতিহাসিক হাম্মামখানা পরিদর্শন করেন।

জানা যায়, এই হাম্মামখানার পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ সহায়তা দিয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরা হয়েছে।

তিন দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান চার্লস জে হার্ডার। শিক্ষা ও শিশুদের কল্যাণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা জোরদার করাই তার এ সফরের লক্ষ্য বলে জানিয়েছে দূতাবাস।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!