হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়াকে ‘একটু বেশি চালাকি’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন এখনো তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।
শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, প্রণালিটি বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ ‘ভালোভাবেই এগোচ্ছে’। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি। দিনের শেষে আমাদের কাছে এ বিষয়ে কিছু তথ্য থাকবে।’
গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করার ইরানি সিদ্ধান্তের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘তারা একটু বেশি চালাকি করেছে।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Hormuz Strait দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। প্রণালিটি উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই তা পুনরায় বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!