যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার : গোলাম মাওলা রনি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৫:৪৩ AM

৬৪
সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার : গোলাম মাওলা রনি

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ইকোনমিতে ১৬ লাখ কোটি টাকা শেখ হাসিনার জামানায় পাচার হয়েছে—এমন মন্তব্য করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। সেই তুলনায় ২০২৫ সালে সুইস ব্যাংকে অর্থপাচারের পরিসংখ্যান বিবেচনায় ড. মুহাম্মদ ইউনূস ‘আরেকটি নোবেল পুরস্কারের’ দাবিদার বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, “সুইস ব্যাংকে ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার যে রেকর্ড তৈরি করেছিল, ড. ইউনূসের জামানায় মাত্র এক বছরে ২০২৫ সালে সেই পরিসংখ্যান আগের তুলনায় ৪১ শতাংশ বেশি হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে একটা গণভোট হওয়া উচিত। সেই গণভোটে ১৮ কোটি মানুষ নোবেল কমিটিকে ভোট দেবে। যদি বলা হয় ১৭ বছরে ১৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে, আর তার চেয়ে ৪১ শতাংশ বেশি হলে তা দাঁড়ায় প্রায় ২৫ লাখ কোটি টাকা।”

তিনি মন্তব্য করেন, “এত বড় অর্থপাচারের ঘটনা ঘটলে বুঝতে হবে তিনি বিশ্ব খেলোয়াড়। বিশ্ব খেলোয়াড় ছাড়া এটা সম্ভব নয়।” এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কোনো আন্তর্জাতিক সংস্থার আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!