যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

মব জাস্টিসে জিরো টলারেন্স নীতি সরকারের: ডা. জাহেদ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ AM

২৪
মব জাস্টিসে জিরো টলারেন্স নীতি সরকারের: ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের সময়ে মব বা গণপিটুনির মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ কারণে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, শাস্তি দেওয়ার একমাত্র ক্ষমতা রাষ্ট্রের—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়।
আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অরাজকতা সৃষ্টি করে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!