যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার ৩ বৈশাখ ১৪৩৩

সকালে কলা না কমলা—কোনটি বেশি উপকারী?

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১০ AM

২১
সকালে কলা না কমলা—কোনটি বেশি উপকারী?

সকালের নাশতা দিনের শক্তি, মনোযোগ ও কর্মক্ষমতার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অনেকেই সকালে হালকা ও সহজপাচ্য খাবার হিসেবে ফল বেছে নেন। এ ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় দুটি ফল কলা ও কমলা। তবে পুষ্টিগুণে মিল থাকলেও শরীরে এদের প্রভাব ভিন্ন।

দীর্ঘস্থায়ী শক্তির জন্য কলা
কলায় রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ—যা শরীরে দ্রুত শক্তি জোগায়। পাশাপাশি এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়তে সাহায্য করে, ফলে শক্তি দীর্ঘ সময় স্থিতিশীল থাকে। মাঝারি গ্লাইসেমিক ইনডেক্সের কারণে কলা হঠাৎ শক্তি কমে যাওয়ার ঝুঁকিও কমায়। তাই ব্যস্ত সকাল বা দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে চাইলে কলা উপকারী।
হালকা ও সতেজতার জন্য কমলা
অন্যদিকে কমলায় পানির পরিমাণ বেশি (প্রায় ৮৫–৮৭ শতাংশ), যা শরীরকে আর্দ্র রাখে এবং ক্লান্তি কমাতে সহায়তা করে। এতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট তুলনামূলক কম, ফলে এটি দ্রুত শক্তি দিলেও তা দীর্ঘস্থায়ী নয়। সহজপাচ্য হওয়ায় সকালে হালকা খাবার হিসেবে কমলা ভালো পছন্দ।
পুষ্টিগুণে পার্থক্য
কলায় পটাশিয়াম বেশি, যা পেশির কার্যকারিতা ও শক্তি উৎপাদনে সহায়ক। অন্যদিকে কমলায় ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
কোনটি বেছে নেবেন?
দীর্ঘ সময় শক্তি দরকার হলে কলা উপকারী। আর হালকা, সতেজ ও আর্দ্রতা বজায় রাখতে চাইলে কমলা ভালো। পুষ্টিবিদেরা বলছেন, দুই ফল একসঙ্গে খেলে শরীর একই সঙ্গে শক্তি ও সতেজতা—দুটোই পেতে পারে।
সবশেষে, সকালে কোন ফলটি খাবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন কাজের ধরন ও শারীরিক প্রয়োজনের ওপর।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!