যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

একটি লাল কার্ডেই শেষ রিয়ালের স্বপ্ন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ AM

১৪
একটি লাল কার্ডেই শেষ রিয়ালের স্বপ্ন

বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই নিজের অবস্থান গড়ে তোলা Priyanka Chopra জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ বুঝতেন না। পরে অভিজ্ঞতার মধ্য দিয়েই সেই বাস্তবতা উপলব্ধি করতে হয়েছে তাঁকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, শুরুতে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির ধারণা তাঁর কাছে পরিষ্কার ছিল না। তিনি ভাবতেন, যেমন তাঁর পরিবার তাঁর সাফল্য চায়, তেমনি প্রতিষ্ঠিত তারকারাও নিশ্চয়ই নতুনদের এগিয়ে যেতে সাহায্য করবেন। “কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম,”—বলেন তিনি।

প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুতে বলিউডের নানা সমীকরণ ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও হঠাৎ করে তাঁকে বাদ দেওয়া হয়। এমনকি সহ-অভিনেতার কাছ থেকেই সেটে তিনি বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, এমন অভিজ্ঞতা তাঁর জন্য অপমানজনক ছিল এবং একসময় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। শুধু একটি নয়, একাধিক ছবিতে তাঁকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রিয়াঙ্কার ভাষ্য, “এক পর্যায়ে এত প্রত্যাখ্যানের মুখে পড়েছিলাম যে, অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলাম।” অন্য পেশায় যাওয়ার কথাও চিন্তা করেছিলেন বলে জানান তিনি।

পরবর্তীতে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন প্রিয়াঙ্কা। বর্তমানে বলিউডের পাশাপাশি হলিউডেও সফলভাবে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!