যুক্তরাষ্ট্র   সোমবার ১৭ আগস্ট ২০২৬, সোমবার ১ ভাদ্র ১৪৩৩

ভানুয়াতুর উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৫:১৩ AM

১৭
ভানুয়াতুর উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট ওলরি গ্রামের প্রায় ৫৬ কিলোমিটার (৩৫ মাইল) উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৮৮ কিলোমিটার।

ভূমিকম্পটির পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!