যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন কোনো আলোচনা চলছে না: ইরান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৩৫ AM

৩২
যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন কোনো আলোচনা চলছে না: ইরান

ইরান জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলছে না। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান। তিনি বলেন, ‘বর্তমানে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ওমানের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের এ বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!