যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

‘আপনাদের দোয়ায় সুস্থ আছি’: খায়রুল বাসার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৬:১০ AM

২০
‘আপনাদের দোয়ায় সুস্থ আছি’: খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ি খাড়া রাস্তা দিয়ে নামার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ও চিত্রগ্রাহক মেহেদী রনি আহত হন। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খায়রুল বাসার তাঁর শারীরিক অবস্থার কথা জানান। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠব।’

ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা বলেন, খুব বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যাঁরা তাঁর খোঁজ নিয়েছেন, তাঁদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান তিনি। অনেকে উদ্বিগ্ন হয়ে যোগাযোগের চেষ্টা করছেন জানিয়ে খায়রুল বাসার বলেন, সবাইকে বিষয়টি জানানো জরুরি মনে করেছেন।

চিকিৎসা নেওয়ার পর আপাতত বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। শারীরিকভাবে সুস্থ হয়ে ভ্রমণ শেষ করে দেশে ফেরার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

খায়রুল বাসার বলেন, ‘কিছুদিন এপ্রান্তে-ওপ্রান্তে ঘোরার পরিকল্পনা করেছি। দোয়া রাখবেন, যেন সুস্থতার সঙ্গে একটি সুন্দর ভ্রমণ শেষে দেশে ফিরতে পারি। আপনারাও সুস্থ ও সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।’

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!