যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

অভিনেত্রী রিনা রহমান আর নেই

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫৩ AM

৪২
অভিনেত্রী রিনা রহমান আর নেই

দেশের নাটক, চলচ্চিত্র ও মঞ্চের পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ও মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রিনা রহমানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি নিয়মিত কাজ থেকে কিছুটা বিরতি নিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’–তে অভিনয় করছিলেন।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সংশপ্তক’, চলচ্চিত্র ‘ঠিকানা’, ‘ঘানি’ এবং ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

রিনা রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দীর্ঘ অভিনয়জীবনের অবদান স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!