যুক্তরাষ্ট্র   রবিবার ১৬ আগস্ট ২০২৬, রবিবার ৩১ শ্রাবণ ১৪৩৩

শুটিংয়ে আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৫:৫১ AM

২৯
শুটিংয়ে আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ

শুটিং চলাকালে আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানা। আঘাতের কারণে চিকিৎসকের পরামর্শে তাঁকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ফলে তাঁর চলমান দুটি সিনেমার কাজ আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে রাণাবলী ও মাইসা সিনেমার কাজ। এর একটির শুটিংয়ের সময় দুর্ঘটনায় তাঁর নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু (মাসল) ছিঁড়ে যায়।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। সিনেমার একটি নাচ ও অ্যাকশন দৃশ্যের জন্য কঠোর শারীরিক কসরত করতে গিয়ে তিনি এ আঘাত পান বলে জানা গেছে।

তবে দুর্ঘটনা বা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাশমিকা। রবীন্দ্র পুল্লে পরিচালিত মাইসা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যনের রাণাবলী ছবিতে তাঁর সহশিল্পী বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে গীত গোবিন্দম ও ডিয়ার কমরেড–এর মতো আলোচিত ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই জুটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!