বাংলা নববর্ষের আনন্দঘন আবহে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
নতুন বছরকে বরণ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে ঐতিহ্যবাহী শাড়ি ও বাঙালিয়ানায় নিজেকে উপস্থাপন করেছেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে দেখা যায়, সাদা শাড়িতে নীল ও লাল জ্যামিতিক নকশার সমন্বয়ে বৈশাখী সাজে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে রঙিন কাঁচের চুড়ি তার সাজে যোগ করেছে উৎসবের আবহ।
গলায় জমকালো গহনা ও স্বাভাবিক মেকআপে তাকে দেখা গেছে স্নিগ্ধ উপস্থিতিতে। খোলা চুল আর মৃদু হাসিতে তার লুকে ফুটে উঠেছে বাঙালি নারীর চিরচেনা সৌন্দর্য।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেকেই তাকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!