শাড়ি ও রঙিন চুড়িতে ঐতিহ্যবাহী বৈশাখী সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে নিজের অবস্থান পোক্ত করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী। বাংলা নববর্ষ উপলক্ষে সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে তাকে দেখা গেছে বৈশাখী সাজে।
ছবিতে হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন মিম। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ—নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।
শাড়ির পাড়ের লাল আভা এবং হাতে রঙিন চুড়ির সমন্বয় তার সাজে এনেছে উৎসবের আবহ। খোলা চুল, কপালে লাল টিপ ও সোনালি গয়নায় ফুটে উঠেছে বাঙালি নারীর চিরায়ত সৌন্দর্য।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। কমেন্টে অনেকেই তাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার রূপের প্রশংসা করেছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!