ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দম্পতি চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল এবং চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা-কে ঘিরে আবারও আলোচনার জন্ম হয়েছে। বর্ষার রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন অনন্ত জলিল।
এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরে নীরবে মানুষের সেবা করে আসছেন। তার মতে, জনগণের সেবা করার লক্ষ্য থেকেই বর্ষাকে ভবিষ্যতে একজন নেতা হিসেবে দেখতে চান তিনি।
তিনি আরও বলেন, বর্ষা ব্যক্তিগত উদ্যোগে অনেক সময় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। জনকল্যাণমূলক কাজের প্রতি তার আগ্রহ রয়েছে। সেই কারণেই তাকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চান তিনি।
রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে দেশসেবা করা সম্ভব। তিনি উদাহরণ হিসেবে বিভিন্ন তরুণ রাজনৈতিক নেতৃত্বের কথাও উল্লেখ করেন।
অন্যদিকে বর্ষার রাজনৈতিক আগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। এর আগে বর্ষা জনসেবামূলক কাজে যুক্ত থাকার আগ্রহের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের জন্য বড় পরিসরে কাজ করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
অনন্ত জলিল ও বর্ষা দম্পতির এই মন্তব্য নতুন করে চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!