যুক্তরাষ্ট্র   রবিবার ১৯ এপ্রিল ২০২৬, রবিবার ৫ বৈশাখ ১৪৩৩

সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল: জাহ্নবী কাপুর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ AM

২২
সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল: জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি একটি পডকাস্টে নিজের অন্ধকার অতীতের একটি তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ১৫ বছর বয়সে স্কুলছাত্রী থাকাকালীন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। নিজের ছবি পর্ন সাইটে দেখে রীতিমতো শরীর কেঁপে উঠেছিল তার।

জাহ্নবী বলেন, “ওটা আমার ডিপফেক ছিল কি না, এখনও জানি না। তবে বুঝেছিলাম খুব খারাপ কিছু ঘটছে। একজন স্কুলছাত্রী হিসেবে এটা মেনে নেওয়া অসম্ভব ছিল। সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল।”

তিনি আরও জানান, একসময় লক্ষ্য করেন স্কুলের ছেলেরা সেই বিকৃত ছবিগুলো দেখছে এবং মজা করছে। “ওই ঘটনা আমার চারপাশের সবকিছু ওলটপালট করে দিয়েছিল। তখন মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় থাকাটাই যেন এক অভিশাপ। আমি বোধহয় তারই মাশুল দিচ্ছিলাম।”

বর্তমান সময়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি ও ভিডিও নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাহ্নবী। তিনি বলেন, “এআই দিয়ে মাঝে-মধ্যেই নানা ধরনের ছবি তৈরি করা হয়। এমন সব পোশাক আমাকে পরানো হয় যা আমি বাস্তবে কখনো দেখিনি। মূলত ওই ছবিগুলো ব্যবহার করে নেতিবাচক কিছু প্রতিস্থাপন করা হয়।”

জাহ্নবী কাপুরের এই অভিজ্ঞতা তার ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!