যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার ৩ বৈশাখ ১৪৩৩

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ AM

২০
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত

পহেলা বৈশাখের ছুটি ও ই-ভ্যাট ব্যবস্থার কারিগরি জটিলতার কারণে এপ্রিল মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

সাধারণ নিয়মে প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন হলেও বিশেষ বিবেচনায় এই সময়সীমা বাড়ানো হয়েছে। বুধবার কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক)–সংক্রান্ত মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, ভ্যাটদাতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে মার্চ ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময় ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন চলমান থাকায় অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে সমস্যায় পড়ছিলেন। এ পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত স্বস্তি এনে দেবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!