যুক্তরাষ্ট্র   রবিবার ২৮ জুন ২০২৬, রবিবার ১৩ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপই শেষ টুর্নামেন্ট, অবসরের ঘোষণা নয়্যারের

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৬:১৪ AM

২৬
বিশ্বকাপই শেষ টুর্নামেন্ট, অবসরের ঘোষণা নয়্যারের

জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার জানিয়েছেন, চলমান ২০২৬ বিশ্বকাপই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট।

২০২৪ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই ৪০ বছর বয়সী গোলরক্ষক। পরে কোচ জুলিয়ান নাগেলসম্যানের অনুরোধে এবং দেশের প্রয়োজনে আবারও জাতীয় দলে ফিরেছিলেন তিনি।

এক সংবাদ সম্মেলনে নয়্যার বলেন, জাতীয় দলের হয়ে এটাই তার শেষ টুর্নামেন্ট। ভবিষ্যতে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ বিরতির পর ফেরার সিদ্ধান্ত তার জন্য মানসিক ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং ছিল। তবে জাতীয় দলে ফিরতে পারায় তিনি সন্তুষ্ট এবং প্রতিটি ম্যাচ উপভোগ করতে চান।

ফেরার পর প্রথম ম্যাচেই কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ গোলরক্ষক। বিশ্বকাপে তার নেতৃত্ব ও পারফরম্যান্সে জার্মানি শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে।

নয়্যারকে ঘিরে এবার ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু তার সম্ভাব্য বিদায়ী বিশ্বকাপ।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!