যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

ভঙ্গুর অর্থনীতির ভার সরকার বহন করছে: তথ্যমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:০১ AM

ভঙ্গুর অর্থনীতির ভার সরকার বহন করছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের ভারে চাপের মধ্যে রয়েছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির বোঝা বর্তমান সরকারকেই বহন করতে হচ্ছে।

আজ বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এই ভাঙা অর্থনীতি থেকে দেশকে স্বাবলম্বী করতে অন্তত দুই বছর সময় প্রয়োজন। এ সময় রাজনৈতিকভাবে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে কাজ না করলে অতীতের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব হবে না।”

অনুষ্ঠানে ধর্মীয় বিষয় প্রসঙ্গে তিনি বলেন, এক সময় দাড়ি রাখা বা টুপি পরাকে সন্দেহের চোখে দেখা হতো। পাশাপাশি পরিকল্পিতভাবে কিছু নাটকীয় ঘটনার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা করে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী দাবি করেন, বর্তমান সময়ের এ ধরনের আয়োজন দেশে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশেরই প্রতিফলন।

আরএস-রাসেল

 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!