যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৪:৩১ AM

ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। বাংলাদেশ রেলওয়ে আজ ২৪ মে’র যাত্রার টিকিট বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

রেলওয়ের ঈদযাত্রা পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর আগে গতকাল ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়। আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র টিকিট, ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র যাত্রার টিকিট।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।

এ ছাড়া যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির কামরার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!