শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব তিনি।
সম্প্রতি নিজের ফেসবুকে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন দীঘি। সেখানে গাঢ় সবুজ রঙের একটি গাউনে দেখা গেছে তাঁকে। পোশাকে কালো নকশা ও রুপালি অলংকরণের ব্যবহার তাঁর সাজে ভিন্ন মাত্রা যোগ করেছে।
ছবিগুলোতে খোলা চুল, গাঢ় মেকআপ ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। একটি ছবিতে দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। অন্য একটি ছবিতে চেয়ারে বসা ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।
ফটোশুটে ব্যবহৃত বুটজুতা ও আধুনিক স্টাইলিং পুরো লুকে আলাদা আবেদন তৈরি করেছে।ছবিগুলো প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভরে গেছে মন্তব্যের ঘর। অনেকে তাঁর নতুন সাজ, আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলের প্রশংসা করেছেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!