দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর উদ্বোধন করতে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যাওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, খাল খনন কার্যক্রম উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেলে দিনাজপুর জেলার শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন তারেক রহমান। সেখানে তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করার কথা রয়েছে। পরে বিকেল পাঁচটার দিকে দিনাজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!