যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৬ জুন ২০২৬, শুক্রবার ১১ আষাঢ় ১৪৩৩

দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৬:২৭ AM

৪৮
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। তিনি বলেন, “আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু।” পাশাপাশি ১৯৭১ সাল থেকে শুরু করে চলমান আন্দোলন ও সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।” প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান আরও বলেন, “দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য।” তিনি উল্লেখ করেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন এবং এতে কোনো বিরোধ নেই।

সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। প্রস্তাবের উপর পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!