যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৬ জুন ২০২৬, শুক্রবার ১১ আষাঢ় ১৪৩৩

কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৬:০৭ AM

২০
কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩

কাতারে একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬৬ জন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পুনরায় চালু করা একটি গ্যাস কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি। তিনি বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। কোনো ধরনের নাশকতা বা বৈরী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। জ্বালানিমন্ত্রী বলেন, “এটি একটি দুর্ঘটনা ছিল। এর পেছনে কোনো নাশকতা বা বৈরী উদ্দেশ্য ছিল না।”

তিনি আরও জানান, বিস্ফোরণের পরও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বিশ্ববাজারে সরবরাহে কোনো প্রভাব পড়বে না।

কাতার বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ৎ


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!