যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

ভারতে মন্দিরের দেওয়াল ধসে ৬ জন নিহত, আহত অন্তত ১৪

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:৫২ AM

ভারতে মন্দিরের দেওয়াল ধসে ৬ জন নিহত, আহত অন্তত ১৪

ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য Maharashtra-এর সাঙ্গলি জেলায় একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ থেকে ১৪ জন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে অবস্থিত মার্গুদেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। ঘটনার দিনও প্রায় ৩৫০ জন দর্শনার্থী মন্দির চত্বরে ছিলেন। আকস্মিকভাবে শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে অনেকে মন্দিরের সীমানা দেওয়ালের টিনশেডের নিচে আশ্রয় নেন। তখনই হঠাৎ করে দেওয়ালের একটি অংশ ও টিনশেড ধসে পড়ে।

সাঙ্গলি জেলার পুলিশ সুপারিন্টেনডেন্ট তুষার দোশি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ধসে পড়া দেওয়াল ও টিনশেডের নিচে চাপা পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। উদ্ধার অভিযান দ্রুত শুরু করা হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রশাসনের ধারণা, প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার চাপেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!