যুক্তরাষ্ট্র   বুধবার ৬ মে ২০২৬, বুধবার ২২ বৈশাখ ১৪৩৩

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সরেজমিনে দেখলেন মার্কিন বিশেষ দূত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ AM

১৭
হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সরেজমিনে দেখলেন মার্কিন বিশেষ দূত

রাজধানীর একটি স্কুলে গিয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার।

সোমবার লাইট ফেয়ার স্কুল–এ গিয়ে তিনি এ কর্মসূচি ঘুরে দেখেন। এ সময় টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে অবহিত হন তিনি।

মার্কিন দূতাবাস ঢাকা জানায়, বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬–এর প্রতি সমর্থন জানাতেই এই পরিদর্শন।

সাম্প্রতিক হাম প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইউনিসেফ–এর মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এর অংশ হিসেবে ২ কোটি ১৯ লাখের বেশি ডোজ বিনামূল্যের হাম-রুবেলা টিকা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!