সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান আবারও নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নতুন হেয়ারস্টাইলের কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ছবিগুলোর কোলাজে দেখা যায়, সাদিয়া পরেছেন সাদা রঙের অফ-শোল্ডার পোশাক। নতুন হেয়ারকাটের সঙ্গে কানে সোনালী রঙের দুল ও তার স্বাভাবিক মিষ্টি হাসি মিলে তাকে দিয়েছে ভিন্ন এক আকর্ষণীয় লুক।
ক্যাপশনে তিনি লেখেন, ‘সিগনেচার লুক বাই সামিয়া আমাকে একটি নতুন হেয়ারস্টাইল দিয়েছে।’ পোস্টটি প্রকাশের পরই কমেন্ট বক্সে প্রশংসায় ভরে ওঠে। অনুরাগীরা তার নতুন লুকের প্রশংসা করে নানা মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘চমৎকার হেয়ারকাট।’
ছোটপর্দায় সাবলীল অভিনয় ও মিষ্টি হাসির জন্য অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাদিয়া আয়মান। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রেও কাজ করছেন তিনি। পাশাপাশি নিজের ফ্যাশন ও লুক নিয়েও সমান সচেতন এই অভিনেত্রী।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!