যুক্তরাষ্ট্র   রবিবার ২৮ জুন ২০২৬, রবিবার ১৩ আষাঢ় ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ১১৪ মামলা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:০০ AM

১৪
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ১১৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ১১৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৩৯৫টি যানবাহন ডাম্পিং এবং ৩১৭টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৬৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৯টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৭৭টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯৫টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫১টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২১৩টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!