যুক্তরাষ্ট্র   রবিবার ২৮ জুন ২০২৬, রবিবার ১৩ আষাঢ় ১৪৩৩

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার রেকর্ড

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ AM

১০৫
বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার রেকর্ড

জিম্বাবুয়ের সিকান্দার রাজা ইতিহাসের পাতায় নাম লিখলেন। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল একটি ডাবল অর্জন করেছেন।

রাজা মাত্র ১৫ রানের মধ্যে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে বিশ্বে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হন। জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে চার মেরে এই কীর্তি গড়েন তিনি। ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে আউট হন রাজা। ২১ বলে ৩১ রান করেছেন, যার মধ্যে দুটি চার ও দুটি ছয় ছিল।

রাজার আগে এই ডাবল অর্জন করেছিলেন মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ২৬ বছর বয়সী রাজা ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ৩১৮০ রান এবং ১০৯ উইকেট নিয়েছেন। ১৩২ ম্যাচ খেলে তার নামের পাশে রয়েছে ১০৪ উইকেট ও ৩০১৬ রান। তিনি জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিন হাজারের বেশি রান করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!